ভালোবাসার বারান্দায়
প্রেমের গল্প প্রতিযোগিতা
🎉 ভালোবাসার বারান্দায় 🎉
এবারের শনিবারের শোনাবেলায়, PVB Studio পৌঁছে গিয়েছিল বিভিন্ন কলেজে। সেখানকার ছাত্রছাত্রীরা তাঁদের অনুভূতি, কল্পনা আর ভালোবাসার রঙে লিখে ফেলেছেন অসাধারণ সব প্রেমের গল্প।
সেই গল্পগুলির মধ্য থেকে নির্বাচিত কয়েকটিকে আমরা নাট্যরূপ দিয়ে সম্প্রচার করছি আমাদের একেবারে নতুন YouTube চ্যানেল ALPS (Audio Library of PVB Studio)-এ। এই বিশেষ সিরিজের নাম "ভালোবাসার বারান্দায়"।
ALPS-এ সারা বছর ধরেই নানা ধরনের গল্প অডিও নাটকের মাধ্যমে প্রকাশিত হবে। তবে এই বছরের যাঁদের গল্প দিয়ে আমাদের এই যাত্রা শুরু হয়েছে, তাঁদের মধ্য থেকেই নির্বাচিত হবে সেরা গল্পগুলো, এবং সেই লেখকদের সম্মান জানানো হবে বিশেষ পুরস্কারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—সেরা গল্প নির্বাচন করবেন আপনারাই। সাধারণ শ্রোতাদের ভালোবাসাই হবে বিচারকের আসন। প্রতিটি গল্পের ভিউ, লাইক এবং কমেন্টের ভিত্তিতে নম্বর নির্ধারণ করা হবে, আর সেই নম্বরের ওপর ভিত্তি করেই বেছে নেওয়া হবে বিজয়ীদের।
এখন পর্যন্ত প্রকাশিত গল্পগুলোর প্রাপ্ত নম্বর আপনাদের সামনে তুলে ধরা হলো।