ভালোবাসার বারান্দায়
প্রেমের গল্প প্রতিযোগিতা
🎉 ভালোবাসার বারান্দায় – নির্বাচিত গল্পের তালিকা 🎉
অভিনন্দন!
আপনার প্রেমের গল্প ভালোবাসার বারান্দায় প্রেমের গল্প প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।
আমাদের প্রতিনিধি খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবেন পরবর্তী প্রক্রিয়ার জন্য (রেকর্ডিং ও অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য)।
আপনার গল্পটি শীঘ্রই ALPS চ্যানেলে একটি সুন্দর অডিও ড্রামায় রূপান্তরিত হবে।
নির্বাচিত প্রতিযোগীদের তালিকা:
| Name | Name of College | Story | Recording | Release |
| Ankita Paul | Maharani Kasiswari College | Ajana Bhalobasa | Tuesday, June 2, 2026 | Saturday, July 4, 2026 |
| Jayeta Das | Maharani Kasiswari College | Aar Ekbaar | Wednesday, June 3, 2026 | Saturday, July 11, 2026 |
| Somdyuty Chakraborty | Maharani Kasiswari College | Kaktaliyo Na Niyoti | Thursday, June 4, 2026 | Saturday, July 18, 2026 |
| Aritra Saha | Heramba Chandra College | Satru Na Manush | Friday, June 5, 2026 | Saturday, July 25, 2026 |
| Abir Roy | Heramba Chandra College | Ajana Rogey | Saturday, June 6, 2026 | Saturday, August 1, 2026 |
| Debarati Naskar |
Asutosh College | Sesh Dekha Live | Monday, June 8, 2026 | Saturday, August 8, 2026 |
| Ananya Mondal | Heramba Chandra College | Diary | Tuesday, June 9, 2026 | Saturday, August 15, 2026 |
| Aadrita Pramanik | Heramba Chandra College | Boyesh Jakhon 26 Hobay | Wednesday, June 10, 2026 | Saturday, August 22, 2026 |
| Tithi Mondal | Heramba Chandra College | Amar Noi Amader Golpo | Thursday, June 11, 2026 | Saturday, August 29, 2026 |
| Atanu Halder | Heramba Chandra College | Sindhu Nandini | Friday, June 12, 2026 | Saturday, September 5, 2026 |
| Abahoni Podder | Brainware University | Ghunghurer Shobdey Prem | Tuesday, June 16, 2026 | Saturday, September 12, 2026 |
| Rupsa Dutta | Heramba Chandra College | Ek Mutho Jui | Friday, June 26, 2026 | Saturday, September 19, 2026 |
আবারও অনেক অনেক অভিনন্দন সকল নির্বাচিত গল্পকারদের!
ভালোবাসা ছড়িয়ে দিন, গল্পগুলো শীঘ্রই অডিও ড্রামা হয়ে আসছে। ❤️
ভালোবাসার বারান্দায়
প্রেমের গল্প প্রতিযোগিতা
কারণে হোক কিংবা অকারণে—আমরা ঠিক কারো না কারো প্রেমে পড়ি। কিন্তু প্রেম কি শুধু দু’জন মানুষের মধ্যে সীমাবদ্ধ? প্রেম তো তার চেয়ে অনেক বড়, অনেক বিস্তৃত। আমরা মানুষকে ভালোবাসি—মায়ের নিঃশব্দ স্নেহকে, বন্ধুর কাঁধকে, সহযাত্রীর হাতকে। আবার কোনও বস্তুকেও ভালোবেসে ফেলি—পুরনো ডায়েরি, বাবার ঘড়ি, শৈশবের খেলনা কিংবা বহুদিনের সঙ্গী একটি বই। এই ভালোবাসা স্মৃতির গন্ধ মেখে থাকে।
প্রকৃতির প্রতিও তো আমাদের প্রেম আছে—ভোরের নরম আলো, বর্ষার মাটির গন্ধ, শরতের কাশফুল, কিংবা তিস্তার স্রোতের মতো অদম্য ছুটে চলা। গ্রীষ্মের দাবদাহ, শীতের কামড়, বৃষ্টিভেজা জানলা—সবই কখনও না কখনও প্রেমের ভাষা হয়ে ওঠে। আর আছে এক অদেখা প্রেম—যাকে কখনও দেখিনি, তবু বিশ্বাস করি। হয়তো সে ভবিষ্যতের মানুষ, হয়তো কোনো স্বপ্ন, কোনো আদর্শ, কিংবা ঈশ্বরের প্রতি এক গভীর আস্থা। এই প্রেম আমাদের এগিয়ে যেতে শেখায়, ভরসা দেয়, পথ দেখায়। কিছু ভালোবাসা দীর্ঘস্থায়ী হয়, কিছু স্মৃতির মতো মনের কোণে রয়ে যায়। তবু প্রেম বারবার ফিরে আসে জীবনে—ভিন্ন রূপে, ভিন্ন আঙ্গিকে। কারণ প্রেমের গতি বিচিত্র, তার রূপ অসংখ্য। ভালোবাসা মানে শুধু আবেগ নয়; ভরসা, বিশ্বাস, সহানুভূতি, সহমর্মিতা আর বন্ধুত্বের এক অনন্য ভারসাম্য।
কিন্তু আজকের পৃথিবী যখন অশান্ত—চারিদিকে হানাহানি, হিংসা আর আতঙ্কের ছায়া—তখন আমাদের মনকে ডিটক্স করা আরও বেশি প্রয়োজন। নেতিবাচকতার ভিড়ে মানবিকতার আলো যেন ম্লান হয়ে না যায়। সেই ভাবনা থেকেই প্রয়াসম-এর এই উদ্যোগ—‘ভালোবাসার বারান্দায়’। আমাদের লক্ষ্য, কিছু তরুণ-তরুণীকে এই বারান্দায় এনে দাঁড় করানো—যেখানে তারা নতুন করে ভাববে প্রেমের নানা আঙ্গিক নিয়ে; মানুষ থেকে মানুষে সংযোগ, প্রকৃতির প্রতি মমতা, স্মৃতির প্রতি টান, আর অদেখা ভবিষ্যতের প্রতি বিশ্বাস নিয়ে।
ভালোবাসা অনেকটা গাছের মতো—যত্ন, সময়, আলো-হাওয়া পেলে তবেই সে বেড়ে ওঠে। নিটোল ভালোবাসায় থাকে অপেক্ষা, থাকে স্বপ্ন, থাকে একসঙ্গে পথ চলার সাহস। তাহলে কেন শুধু দু’জন মানুষের প্রেমেই গল্প থেমে থাকবে? মানুষের প্রতি মানুষের প্রেম, স্মৃতির প্রতি প্রেম, প্রকৃতির প্রতি প্রেম, অদেখা আগামী দিনের প্রতি প্রেম—এই সবকিছুরই তো নিজস্ব গল্প আছে। মনের সেই গল্পগুলো ফিকে হয়ে যাওয়ার আগে, লিখে ফেলুন কয়েকটি লাইন। প্রয়াসম ভিস্যুয়াল বেসিকস-এর এই প্ল্যাটফর্মে আপনার ভালোবাসার বহুরূপী গল্প জায়গা পাবে ডিজিটাল মাধ্যমে।
‘ভালোবাসার বারান্দায়’—প্রেমের গল্প প্রতিযোগিতায় লিখুন এমন এক প্রেমের কথা, যা শুধু দু’জনের নয়, সমগ্র জীবনের। আপনার গল্প বিচারকদের পছন্দ হলে, সেটি রূপান্তরিত হবে অডিও ড্রামায় এবং শোনা যাবে PVB Studio-র ইউটিউব প্ল্যাটফর্মে, অর্থাৎ ALPS চ্যানেলে।
গল্প লেখার প্রবেশের শর্ত
কারা অংশগ্রহণ করতে পারবেন?
পশ্চিমবঙ্গের যে কোনও কলেজ / বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
কীভাবে অংশগ্রহণ করবেন? গল্প কীভাবে জমা দেবেন?
আপনি গল্প হার্ড কপি অথবা সফট কপি—উভয় ভাবেই জমা দিতে পারেন। হার্ড কপি: পরিষ্কার হাতের লেখায় লিখে জমা দিতে হবে। সফট কপি: বাংলায় টাইপ করে PDF ফরম্যাটে পাঠাতে হবে। উভয় ক্ষেত্রেই ফর্ম–১ ও ফর্ম–২ পূরণ করা বাধ্যতামূলক।
গল্প কীভাবে লিখবেন?
গল্প সাধারণ গল্প আকারে বা নাট্যরূপেও লেখা যেতে পারে। মনে রাখবেন এটি সম্পূর্ণ মৌলিক ( আপনার লেখা ) প্রেমের গল্প হতে হবে নির্বাচিত হলে গল্পটি অডিও ড্রামা রূপে প্রকাশিত হবে, তাই সেই অনুযায়ী গল্প নির্মাণ করতে হবে। গল্পে ন্যূনতম ৪টি চরিত্র থাকতে হবে। গল্প অবশ্যই বাংলায় লিখতে হবে, তবে প্রয়োজনে কিছু ইংরেজি বা হিন্দি শব্দ ব্যবহার করা যেতে পারে।
গল্পের দৈর্ঘ্য
গল্পের দৈর্ঘ্য হবে ৫ থেকে ১৫ পৃষ্ঠা। শব্দ অনুযায়ী:ন্যূনতম ১১০০ শব্দ — সর্বাধিক ৩৬০০ শব্দ । ধরা যাক — একটি A4 পাতায় গড়ে ২২০–২৪০ শব্দ থাকে। একটি পাতা পড়তে সময় লাগে ৩–৪ মিনিট। আমরা চাই অডিও ড্রামার সময়সীমা ১৫ থেকে ৪৫ মিনিট।সেক্ষেত্রে— পৃষ্ঠা অনুযায়ী:ন্যূনতম ৫ পৃষ্ঠা — সর্বাধিক ১৫ পৃষ্ঠা , শব্দ অনুযায়ী:ন্যূনতম ১১০০ শব্দ — সর্বাধিক ৩৬০০ শব্দ ।
আমার গল্প নির্বাচিত হলে কি হবে ?
গল্প নির্বাচিত হলে সেটিকে অডিও ড্রামা আকারে প্রকাশ করা হবে এবং লেখক / লেখিকা কে প্রতিদিন প্রয়াসম প্রণাম উৎসবের শেষ দিনে সার্টিফিকেট প্রদান করা হবে ।
রেকর্ড করার শর্ত
কারা রেকর্ডিং করবে ( কণ্ঠ শিল্পী কারা হবে ) ?
যার গল্প নির্বাচিত হবে তাঁর পছন্দের শিল্পীরাই রেকর্ডিং করবে
কোথায় রেকর্ডিং হবে ?
আমাদের নিজস্ব স্টুডিও — PVB Studio — তে নির্দিষ্ট দিনে রেকর্ডিং করা হবে। রেকর্ডিং এর জন্য একটি দলকে সর্বাধিক ৩ ( তিন ) ঘণ্টা সময় দেওয়া হবে । এছাড়াও এডিটিং / সাউন্ড মিক্সিং এর জন্য অন্য একটি দিন ধার্য করা হবে, সেখানে নাটকের নির্দেশক অতিরিক্ত ২ ঘণ্টা পাবেন ।
কোনও ফি / প্রবেশমূল্য দিতে হবে কি?
না। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ বা রেকর্ডিংয়ের জন্য কোনও প্রকার ফি / প্রবেশমূল্য দিতে হবে না।
অডিও ড্রামা রেকর্ডিং সংক্রান্ত নিয়ম
রেকর্ডিংয়ে অংশ নিতে পারবে শুধুমাত্র কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। একজন শিল্পী একাধিক চরিত্রে অভিনয় করতে পারে ।
শিল্পীর সংখ্যা:
সর্বনিম্ন ২ জন, সর্বাধিক ৬ জন , মিউজিকের জন্য: ৬ জনের সঙ্গে অতিরিক্ত ১ জন সহযোগী অংশগ্রহণ করতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখ
গল্প জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ মার্চ ২০২৬
ফলাফল ঘোষণা: ৭ এপ্রিল ২০২৬
রেকর্ডিং শুরু: ১ জুন ২০২৬ থেকে
গল্পগুলি PVB Alps চ্যানেলে আসতে চলেছে ৪ ঠা জুলাই ২০২৬ থেকে ...
সাধারণ নিয়মাবলী
আগে কোথাও প্রকাশিত লেখা গ্রহণযোগ্য নয়। গল্পে চরিত্র গঠন ও ঘটনার পটভূমিতে বিশেষ যত্ন নিতে হবে। গল্পের মূল থিম: ভালোবাসা । রাজনৈতিক উস্কানি, ধর্মীয় বিদ্বেষ, উগ্রতা, নাশকতা, যৌনবিকৃতি কিংবা সন্ত্রাসবাদমূলক লেখা গ্রহণযোগ্য নয়। প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্ণ লেখকের নিজের। প্রয়াসম এ বিষয়ে কোনও দায়ভার গ্রহণ করবে না।
অডিও ড্রামা প্রোডাকশন শর্ত
মূল গল্প অবিকৃত রেখে শ্রুতিনাট্য তৈরি করতে হবে। শ্রুতিনাট্যের স্ক্রিপ্ট ফর্ম–২ এর সঙ্গে জমা দিতে হবে। অডিও ড্রামা সর্বাধিক ৪৫ মিনিট দীর্ঘ হতে পারবে। রেকর্ডিং PVB Studio-তেই করতে হবে।
বিচার পদ্ধতি (Social Media Scoring System)
মোট নম্বর: ১০০
এই নম্বর নির্ধারিত হবে সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়ার পারফরম্যান্সের ভিত্তিতে।
🎯 ভিউ (সর্বাধিক ৫০ নম্বর) প্রতি ১ ভিউ = ০.০০২ নম্বর । 💬 কমেন্ট (সর্বাধিক ২৫ নম্বর) প্রতি ১ কমেন্ট = ০.০১ নম্বর । 👍 লাইক (সর্বাধিক ২৫ নম্বর) প্রতি ১ লাইক = ০.০১ নম্বর
| ভিউ | নম্বর |
| ৫,০০০ | ১০ |
| ১০,০০০ | ২০ |
| ১৫,০০০ | ৩০ |
| ২০,০০০ | ৪০ |
| ২৫,০০০ | ৫০ |
| কমেন্ট | নম্বর |
| ৫০০ | ৫ |
| ১,০০০ | ১০ |
| ১,৫০০ | ১৫ |
| ২,০০০ | ২০ |
| ২,৫০০ | ২৫ |
| লাইক | নম্বর |
| ৫০০ | ৫ |
| ১,০০০ | ১০ |
| ১,৫০০ | ১৫ |
| ২,০০০ | ২০ |
| ২,৫০০ | ২৫ |
গুরুত্বপূর্ণ নোট
ভিউ / কমেন্ট / লাইক — যেকোনো একটি বিভাগে সর্বাধিক নম্বর পেলেও অন্য বিভাগে কোনও বোনাস নম্বর যোগ হবে না। সম্প্রচারের ১৪ দিনের পারফরম্যান্সের ভিত্তিতেই নম্বর গণনা হবে। ১৪তম দিনে শনিবার বিকেল ৫টায় যে সংখ্যা থাকবে, সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে।
পুরস্কার
নির্বাচিত লেখকগণ:
প্রত্যেককে সার্টিফিকেট প্রদান করা হবে।
অডিও ড্রামা বিজয়ী দল:
🥇 প্রথম — ট্রফি + সার্টিফিকেট
🥈 দ্বিতীয় — ট্রফি + সার্টিফিকেট
🥉 তৃতীয় — ট্রফি + সার্টিফিকেট
👉 বিজয়ী দলকে ৩১শে ডিসেম্বর ২০২৬ — প্রতিদিন প্রয়াসম প্রণাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে হবে।
যোগাযোগ
📞 +91 8910573664
📞 +91 8240047706