SHONIBARER SHONABELA

Important Dates:

Form 1 Submission Deadline: 20th July 2026

Lottery Draw: 26th July 2026, Sunday (05:00 PM - 06:00 PM) at Kalanjali Art Space

Form 2 Submission Deadline: 15th August 2026

Recording Start Date: 1st September 2026

Audio Story Release (Day 1): 7th November 2026

SHONIBARER SHONABELA

Shonibarer Shonabela: ......Audio Drama Competition for all

প্রবেশের শর্ত

  • এই প্রতিযোগিতায় যে কোন মানুষ অংশগ্রহণ করতে পারে
  • একটি দল থেকে সর্বনিম্ন ২ ও সর্বাধিক ৯ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
  • মিউজিকের জন্য ৮ জনের সঙ্গে আরও একজন লোক (১ জন) অংশগ্রহণ  করতে পারে ।  
  • প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্ধারিত প্রবেশ মূল্য ৭৫০/- দিতে হবে (ফেরত যোগ্য নয়)।
  • ফর্ম ১ , জমা  দেওয়া প্রথম ১২ টি দলকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেওয়া হবে ।
  • প্রবেশ মূল্য - ৭৫০/- ( প্রতি দল )

যোগাযোগ -   +৯১ ৮৯১০৫৭৩৬৬৪ / +৯১ ৮৬৯৭৯৮৩০০১

 

প্রোডাকশানের শর্ত

এই বছর প্রতিযোগীদের কোন বাঙালি লেখকের বাংলা ভাসায় লেখা ভুতের গল্প কে  নাট্যরুপ দিয়ে অডিও ড্রামা প্রস্তুত করতে হবে ।  

কোন অনুবাদ করা গল্প চলবে না

মুল গল্প থেকে যে শ্রুতিনাট্য তৈরি হবে সেই স্ক্রিপ্ট ফর্ম ২ এর সঙ্গে জমা করতে হবে ।

গল্পের মুল বিষয় কে বজায় রেখে এবং গল্পকে বিকৃত না করে, কোন সংযজন না করে , প্রয়োজনে গল্পকে ছোট করে - শ্রুতি নাট্যরূপ দিতে হবে ।   

অডিওড্রামা ৬০ মিনিটের মধ্যে শেষ করতে হবে।

গল্পের নাম,  লেখকের নাম , দলের  নাম  বলা  বাধ্যতামূলক এবং  এই   তথ্য  বলার  জন্য ৬০ মিনিট  ছাড়াও  অতিরিক্ত ১ মিনিট সময় দেওয়া হবে।  

একটি দলে সর্বাধিক ৯ জন প্রতিযোগী  থাকতে  পারে।

ব্যাকগ্রাউন্ড মিউজিক  পেন ড্রাইভ / এক্সটারনাল  ড্রাইভে  করে  আনতে  হবে  অথবা  ১ জন লাইভ ব্যাকগ্রাউণ্ড মিউজিক দিতে পারেন এবং সেক্ষেত্রে মিউজিসিয়ান কে ১ টি অডিও আউটপুট ও একটি পাওয়ার পয়েন্ট দেওয়া হবে

ব্যাকগ্রাউন্ড মিউজিকের  ডিরেকশান  দেওয়ার  জন্য ৯  জন  প্রতিযোগীর বাইরে  আর একজন  আসতে  পারে।

কোনো দল  যদি  চায়  তারা  রেকডিং  শেষের  ১ সপ্তাহ  পরে  Raw WAV  রেকডিং  ফাইল নিয়ে  নিজেরা  মিউজিক  বসিয়ে  নিয়ে  ফেরত  দিতে  পারে  সে ক্ষেত্রে  সেই  দলকে  ফাইল পাওয়ার পর  ১ সপ্তাহের সময়  দেওয়া  হবে  ফাইল  ফেরত  দেওয়ার  জন্য।

অডিও ড্রামাতে ১ জন  শিল্পী  একাধিক  চরিত্রে  অভিনয় / পাঠ করতে পারে তবে পুরুষ চরিত্রের জন্য পুরুষ কণ্ঠ ও নারী  চরিত্রের  জন্য  নারী  কণ্ঠ  হতে  হবে।

রেকর্ডিং প্রয়াসম  ভিস্যুয়াল  বেসিক্স  স্টুডিও তে  করতে  হবে।

রেকর্ডিং এর তারিখ  লটারির  মাধ্যমে  নির্ধারণ  করা  হবে  

রেকর্ডিং এর জন্য ১ দিন দেওয়া হবে  ।

রেকর্ডিং এর  তারিখে  বিকেল  ৪  টা  থেকে ৮ টার  মধ্যে  রেকর্ডিং  করতে  হবে। রেকর্ডিং এর দিন দলের সমস্ত সদস্যদের বেলা ৩:৩০ এর মধ্যে কলাঞ্জলি তে উপস্থিত হয়ে নিজেদের দলের পোস্টার শুট করিয়ে নিতে হবে ।

রেকর্ডিং এর দিন বিকেল ৪ টা থেকে রাত ৮ টার মধ্যে রেকর্ডিং শেষ করে ফার্স্ট ড্রাফ্‌ট এডিট করে নিতে হবে , নির্ধারিত সময়ের বেশি সময় নিলে প্রতি মিনিটে .৫ নম্বর কাটা যাবে ।   

লটারির মাধ্যমে নির্ধারিত  রেকর্ডিং  এর  তারিখে  কোন  দলের  সমস্যা  হলে  (শুধুমাত্র বিপর্যয় হলে)  , দ্বিতীয়  রেকর্ডিং  এর  তারিখ  প্রয়াসম  ভিসুয়াল  বেসিক্স  নির্ধারণ করবে।  প্রয়াসম  ভিস্যুয়াল  বেসিক্স  স্টুডিও  এর  পক্ষ  থেকে  কোন  সমস্যা  হলে  অন্য রেকর্ডিং  এর  তারিখ  দেওয়া  হবে।

 

প্রি-প্রোডাকশানের শর্ত

  1. প্রয়াসমের পক্ষ  থেকে  CVNN / PVB  টিম  এই  প্রতিযোগিতার  প্রচার  করবে  এবং  তার জন্য  বেশ  কিছু  ইন্টারভিউ /  ছবি /  ভিডিও  প্রয়াসমের  সোশ্যাল মিডিয়া টিম  দলের কাছে  গিয়ে  নেবে।
  1. রিহার্সালের সময় প্রয়াসমের  সোশ্যাল  মিডিয়া  টিমকে  আগের  থেকে  জানাতে  হবে যাতে  তারা  সেই  সময়  গিয়ে  ছবি  তুলতে  পারে।
  1. ২০/০৬/২০২৬ তারিখের  মধ্যে  প্রয়াসম  ভিস্যুয়াল  বেসিক্স  এর  দেওয়া  ফর্ম  সম্পূর্ণ রূপে  ভর্তি  করে  জমা  দিতে  হবে  যাতে  গল্পের নাম,   প্রতিযোগীদের  নাম  ইত্যাদির  বিবরণ  সম্পূর্ণ  রূপে  দিতে  হবে। 
  1. (ফর্ম হার্ড কপিতে প্রয়াসমে জমা করতে হবে, সোমবার শনিবার সকাল ৯.৩০ থেকে বিকেল  ৫.৩০ এর মধ্যে)।

পোস্ট প্রোডাকশানের শর্ত

  1. প্রয়াসম ভিস্যুয়াল  বেসিক্স  অডিওড্রামা টিকে  নিজেদের  যেকোনো  সোশ্যাল  মিডিয়া প্ল্যাটফর্মে  সম্প্রচার  করতে  পারবে।
  2. বিচারকদের সিদ্ধান্ত  চূড়ান্ত  বলে  বিবেচনা  করা  হবে।
  3. অডিওড্রামা গুলি ৭ নভেম্বর ২০২৬  থেকে  Prayasam Visual Basics এর ALPS  Youtube চ্যানেলে  সম্প্রচার  করা  হবে।  
  4. কোন দলের  গল্প  কবে  সম্প্রচার  করা  হবে  তা ঠিক  হবে  রেকর্ডিং  এর    ভিত্তিতে।
  5.  প্রতিযোগিতা শেষে প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে প্রতিদিন প্রয়াসম প্রনামে একটি দিন লাইভ গল্প পাঠ করতে হবে
  6. প্রতিদিন প্রয়াসম প্রনামে ভৌতিক আবহাওয়া সৃষ্টি করা হবে এবং শিল্পীদের তার সঙ্গে মানানসই ভাবে গল্প পাঠ করতে হবে প্রয়োজনে কালো / অন্য কোন পোশাক পরে 

বিচার পদ্ধতি

মোট ১০০ নম্বর একটি অডিওড্রামা পেতে পারে, যেখানে বিচারকদের বিচারে থাকবে ৬০% নম্বর  এবং সোশ্যাল মিডিয়া থেকে থাকবে ৪০% নম্বর।

Social Media Number

ভিউতে থাকবে সর্বাধিক ২০ নম্বর, Per View পাওয়া যাবে ০.০০২ অর্থাৎ ১০০০০ ভিউ তে পেয়ে যাবেন সর্বাধিক নম্বর ।

কমেন্টে থাকবে সর্বাধিক ১০ নম্বর, Per Comment পাওয়া যাবে ০.০১ অর্থাৎ ১০০০ কমেন্টে পেয়ে যাবেন সর্বাধিক নম্বর ।

লাইকে থাকবে সর্বাধিক ১০ নম্বর, Per Like পাওয়া যাবে ০.০১ অর্থাৎ ১০০০ লাইকে পেয়ে যাবেন সর্বাধিক নম্বর ।

ভিউ /  কমেন্টে / লাইক এর কোন একটি তে সর্বাধিক নম্বর পেলে সেটা অন্য সেকশানে বোনাস হিসেবে গণ্য করা হবে না ।

সোশ্যাল  মিডিয়াতে  ২ সপ্তাহের  ভিউ /  কমেন্টে / লাইকের ভিত্তিতে  নম্বর প্রদান করা হবে, অডিওড্রামা  সম্প্রচারের  ১৪ দিনের মাথায়  শনিবারে  বিকেল ৫ টার সময়ের  ভিউ/ কমেন্টে / লাইকের সংখ্যা দেখে নম্বর প্রদান করা হবে ।

বিচারক

বিচারক মোট ৫ জন থাকবেন যার মধ্যে ১ জন নাট্যজগতের ও অন্যরা বিভিন্ন জগতের ব্যক্তি হবেন।

বিচারকগন যে সমস্ত বিষয়ের উপর নম্বর দেবেন -ঃ

১. শব্দের উচ্চারণ / বাচনভঙ্গি পরিষ্কার কিনা।

২. নাট্যরূপ কেমন হল।

৩. গল্প / নাট্যরূপ, Narration ও Music কতটা ছবি সৃষ্টি করতে পারছে শ্রোতাদের মনে।

৪. গল্প কতটা শ্রুতিনন্দন ও ভয় সৃষ্টি করতে পারলো

পুরস্কার

প্রথম দলকে ৫০০০/- টাকা আর্থিক পুরস্কার সঙ্গে ট্রফি ও সার্টিফিকেট

দ্বিতীয় দলকে ৩০০০/- টাকা আর্থিক পুরস্কার সঙ্গে ট্রফি ও সার্টিফিকেট

তৃতীয় দলকে ২০০০/- টাকা আর্থিক পুরস্কার সঙ্গে ট্রফি ও সার্টিফিকেট

বিজয়ী দলকে ১৩ই মার্চ ২০২৭  পুরস্কার বিতরণীর দিন  আসতে  হবে তাদের পুরস্কার নেওয়ার জন্য।


Please deposit the entry fee of ₹750 along with Form 1 and share a screenshot of the payment via WhatsApp at +91 8697983001 or +91 8910573664.