bhalobasar-baranday

ভালোবাসার বারান্দায়

প্রেমের গল্প প্রতিযোগিতা

প্রেম ছোট্ট একটা কথা, সাগরও যে হার মানে তার এমন গভীরতা… গানটি চেনা চেনা লাগছে, তাই তো…?  জীবনে ভালোবাসার আগমন থেকে শুরু করে ভালোবাসার বসত, এবং কখনও সেই ভালোবাসা হাত ছেড়ে চলে যাওয়া—এই তিন পর্যায়েই ধরা পড়ে লেখকদের খাতায়। আর আজ, প্রয়াসম ভিস্যুয়াল বেসিকস-এর এই প্ল্যাটফর্মে আপনার মনের খাতাও জায়গা পাবে ডিজিটাল মাধ্যমে। আসুন ভালোবাসার বারান্দায়—প্রেমের গল্প প্রতিযোগিতায় লিখে ফেলুন এমনই কিছু আদর-ঝালানো প্রেমের গল্প। আপনার লেখা গল্প বিচারকমণ্ডলীর পছন্দ হলে, সেই গল্পটি রূপান্তরিত হবে অডিও ড্রামায় এবং প্রকাশিত হবে PVB Studio থেকে ইউটিউব প্ল্যাটফর্মে, অর্থাৎ ALPS চ্যানেলে

 

 

 

গল্প লেখার প্রবেশের শর্ত

 

কারা অংশগ্রহণ করতে পারবে?

পশ্চিমবঙ্গের যে কোনও কলেজ / বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

 

কীভাবে অংশগ্রহণ করবেন? গল্প কীভাবে জমা দেবেন?

আপনি গল্প হার্ড কপি অথবা সফট কপি—উভয় ভাবেই জমা দিতে পারেন।

হার্ড কপি: পরিষ্কার হাতের লেখায় লিখে জমা দিতে হবে।

সফট কপি: বাংলায় টাইপ করে PDF ফরম্যাটে পাঠাতে হবে।

 উভয় ক্ষেত্রেই ফর্ম ফর্ম পূরণ করা বাধ্যতামূলক

 

গল্প কীভাবে লিখবেন?

গল্প সাধারণ গল্প আকারে বা নাট্যরূপেও লেখা যেতে পারে। মনে রাখবেন এটি সম্পূর্ণ মৌলিক ( আপনার লেখা )  প্রেমের গল্প হতে হবে 

নির্বাচিত হলে গল্পটি অডিও ড্রামা রূপে প্রকাশিত হবে, তাই সেই অনুযায়ী গল্প নির্মাণ করতে হবে।

গল্পে ন্যূনতম ৪টি চরিত্র থাকতে হবে

গল্প অবশ্যই বাংলায় লিখতে হবে, তবে প্রয়োজনে কিছু ইংরেজি বা হিন্দি শব্দ ব্যবহার করা যেতে পারে।

 

গল্পের দৈর্ঘ্য

গল্পের দৈর্ঘ্য হবে থেকে ১৫ পৃষ্ঠা। শব্দ অনুযায়ী:ন্যূনতম ১১০০ শব্দ — সর্বাধিক ৩৬০০ শব্দ

ধরা যাক — একটি A4 পাতায় গড়ে ২২০২৪০ শব্দ থাকে। একটি পাতা পড়তে সময় লাগে মিনিটআমরা চাই অডিও ড্রামার সময়সীমা ১৫ থেকে ৪৫ মিনিটসেক্ষেত্রে— পৃষ্ঠা অনুযায়ী: ন্যূনতম ৫ পৃষ্ঠা — সর্বাধিক ১৫ পৃষ্ঠা শব্দ অনুযায়ী:ন্যূনতম ১১০০ শব্দ — সর্বাধিক ৩৬০০ শব্দ

 

আমার গল্প নির্বাচিত হলে কি হবে ?

গল্প নির্বাচিত হলে সেটিকে অডিও ড্রামা আকারে প্রকাশ করা হবে এবং লেখক / লেখিকা কে  প্রতিদিন প্রয়াসম প্রণাম উৎসবের শেষ দিনে সার্টিফিকেট প্রদান করা হবে । 

 

রেকর্ডিং এর  শর্ত

 

কারা রেকর্ডিং করবে ( কণ্ঠ শিল্পী কারা হবে ) ?

যার গল্প নির্বাচিত হবে তাঁর পছন্দের শিল্পীরাই রেকর্ডিং করবে 

কোথায় রেকর্ডিং হবে?

আমাদের নিজস্ব স্টুডিও — PVB Studio — তে নির্দিষ্ট দিনে রেকর্ডিং করা হবে। রেকর্ডিং এর জন্য একটি দলকে সর্বাধিক ৪ ( চার ) ঘণ্টা সময় দেওয়া হবে । 

 

কোনও ফি  / প্রবেশমুল্য দিতে হবে কি?

না। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ বা রেকর্ডিংয়ের জন্য কোনও প্রকার ফি / প্রবেশমুল্য দিতে হবে না

 

অডিও ড্রামা রেকর্ডিং সংক্রান্ত নিয়ম

রেকর্ডিংয়ে অংশ নিতে পারবে শুধুমাত্র  কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরাএকজন শিল্পী একাধিক চরিত্রে অভিনয় করতে পারে, 

 

শিল্পীর সংখ্যা:
সর্বনিম্ন ২ জন, সর্বাধিক ৬ জন

মিউজিকের জন্য:
৬ জনের সঙ্গে অতিরিক্ত জন সহযোগী অংশগ্রহণ করতে পারে।

 


গুরুত্বপূর্ণ
তারিখ

গল্প জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ মার্চ ২০২৬

ফলাফল ঘোষণা: ১৪ এপ্রিল ২০২৬

রেকর্ডিং শুরু: মে ২০২৬ থেকে

সাধারণ নিয়মাবলি

আগে কোথাও প্রকাশিত লেখা গ্রহণযোগ্য নয়। গল্পে চরিত্র গঠন ও ঘটনার পটভূমিতে বিশেষ যত্ন নিতে হবে।  গল্পের মূল থিম: পরিবর্তিত আবহাওয়ায় (Climate Change) প্রেম।  রাজনৈতিক উস্কানি, ধর্মীয় বিদ্বেষ, উগ্রতা, নাশকতা, যৌনবিকৃতি কিংবা সন্ত্রাসবাদমূলক লেখা গ্রহণযোগ্য নয়।  প্রকাশিত লেখার দায়ভার সম্পূর্ণ লেখকের নিজের। প্রয়াসম এ বিষয়ে কোনও দায়ভার গ্রহণ করবে না।

অডিও ড্রামা প্রোডাকশন শর্ত

মূল গল্প অবিকৃত রেখে শ্রুতিনাট্য তৈরি করতে হবে। শ্রুতিনাট্যের স্ক্রিপ্ট ফর্ম এর সঙ্গে জমা দিতে হবেঅডিও ড্রামা সর্বাধিক ৪৫ মিনিট দীর্ঘ হতে পারবে। রেকর্ডিং PVB Studio-তেই করতে হবে।

বিচার পদ্ধতি (Social Media Scoring System)

মোট নম্বর: ১০০

এই নম্বর নির্ধারিত হবে সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়ার পারফরম্যান্সের ভিত্তিতে
🎯 ভিউ (সর্বাধিক ৫০ নম্বর) প্রতি ভিউ = .০০২ নম্বর । 💬 কমেন্ট (সর্বাধিক ২৫ নম্বর) প্রতি কমেন্ট = .০১ নম্বর । 👍 লাইক (সর্বাধিক ২৫ নম্বর) প্রতি লাইক = .০১ নম্বর

 

ভিউ নম্বর
৫,০০০ ১০
১০,০০০ ২০
১৫,০০০ ৩০
২০,০০০ ৪০
২৫,০০০ ৫০

 

কমেন্ট নম্বর
৫০০
১,০০০ ১০
১,৫০০ ১৫
২,০০০ ২০
২,৫০০ ২৫

 

লাইক নম্বর
৫০০
১,০০০ ১০
১,৫০০ ১৫
২,০০০ ২০
২,৫০০ ২৫

গুরুত্বপূর্ণ নোট

ভিউ / কমেন্ট / লাইক — যেকোনো একটি বিভাগে সর্বাধিক নম্বর পেলেও অন্য বিভাগে কোনও বোনাস নম্বর যোগ হবে নাসম্প্রচারের ১৪ দিনের পারফরম্যান্সের ভিত্তিতেই নম্বর গণনা হবে১৪তম দিনে শনিবার বিকেল ৫টায় যে সংখ্যা থাকবে, সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে।

পুরস্কার

নির্বাচিত লেখকগণ:

প্রত্যেককে সার্টিফিকেট  প্রদান করা হবে।

অডিও ড্রামা বিজয়ী দল:

🥇 প্রথম — ₹৫,০০০ + ট্রফি + সার্টিফিকেট
🥈 দ্বিতীয় — ₹৩,০০০ + ট্রফি + সার্টিফিকেট
🥉 তৃতীয় — ₹২,০০০ + ট্রফি + সার্টিফিকেট

👉 বিজয়ী দলকে ৩১শে ডিসেম্বর ২০২৬প্রয়াসম প্রণাম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করতে হবে।

যোগাযোগ

📞 +৯১ ৮৯১০৫৭৩৬৬৪
📞 +৯১ ৮৬৯৭৯৮৩০০১